ভিক্ষুক পুনর্বাসন প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির আওতায় ও বেসরকারি উন্নয়ন সংস্থা নিউএরা ফাউন্ডেশনের পরিচালনায় পাবনার ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নে ‘ভিক্ষুক পুনর্বাসন প্রকল্প’ চালু হয়েছে। এ প্রকল্পের আওতায় চলতি অর্থবছরে দুই ভিক্ষুককে একটি করে গাভিসহ অন্যান্য উপকরণ বিনা মূল্যে দেওয়া হবে। কর্মদক্ষতা বাড়াতে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ। গতকাল মঙ্গলবার দুপুরে মানিকনগর উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে গাভিসহ অন্যান্য উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান। মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলাউদ্দিন আহমেদ, বাবলু মালিথা ও আতিয়ার রহমান।