ভিক্ষুক যাচাই বাছাই শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় প্রকৃত ভিক্ষুকদের তালিকা তৈরির লক্ষ্যে উপজেলা পরিষদের উদ্যোগে ভিক্ষুক যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ হোসেন। এ উপলক্ষে ইউএনও শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য দেন উপাদী উত্তর ইউপির চেয়ারম্যান মো. শহিদউল্যাহ, নায়েরগাঁও উত্তর ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ। ইউএনও শহীদুল ইসলাম বলেন, প্রকৃত ভিক্ষুকদের সরকারি ও বেসরকারি উদ্যোগে পুনর্বাসনের লক্ষ্যে এ কার্যক্রম চালু করা হয়েছে। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি