ভিক্ষুক সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর জলঢাকা উপজেলাকে ভিক্ষুকমুক্ত করার লক্ষ্যে গত শনিবার ভিক্ষুকদের সমাবেশ হয়েছে। উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ চত্বরে এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ইউএনও হাসান হাবীব। প্রধান অতিথি ছিলেন সাংসদ গোলাম মোস্তফা। বক্তারা চলতি বছরের মধ্যেই উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণার আহ্বান জানান। এতে প্রায় এক হাজার ভিক্ষুক অংশ নেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ আহসান হাবীব, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সৈয়দ আলী প্রমুখ। নীলফামারী প্রতিনিধি|