প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ পৌর শহরের ‘রান্নাঘর’ নামের একটি রেস্তোরাঁর উদ্যোগে গত শনিবার ভিক্ষুকদের জন্য ইফতারের আয়োজন করা হয়। এতে শতাধিক ভিক্ষুক অংশ নেন। ইফতারে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাইজার মোহাম্মদ ফারাবি, সুনামগঞ্জের সরকারি কৌঁসুলি (পিপি) খায়রুল কবির, পৌরসভার স্থানীয় কাউন্সিলর চঞ্চল কুমার লোহ ও সৈয়দ ইয়াসিনুর রশিদ, সাবেক কাউন্সিলর আবদুল্লাহ আল নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।