ভিক্ষুকমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর কিশোরগঞ্জকে ভিক্ষুকমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। গত শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ভিক্ষুকদের এক সমাবেশে এ ঘোষণা দেন প্রধান অতিথি জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নীলফামারী-৪ আসনের সাংসদ শওকত চৌধুরী। আয়োজকেরা জানান, সম্প্রতি যাচাই-বাছাই করে উপজেলায় ৯১৬ জন ভিক্ষুকের তালিকা করা হয়। তাদের ভিক্ষাবৃত্তি থেকে স্বাভাবিক জীবনে আনা হয়। এদের মধ্যে ১৩৭ জনকে ক্ষুদ্র ব্যবসায় সম্পৃক্তকরণ, ২৩১ জনকে একটি বাড়ি একটি খামার প্রকল্পে সদস্যভুক্তি এবং বাকি ৬৪৮ জন ভিক্ষুককে সরকারের বিভিন্ন কর্মসূচির আওতাভুক্ত করা হয়েছে।