প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী সদর উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করার কার্যক্রম শুরু করেছে সদর উপজেলা পরিষদ। কার্যক্রমের অংশ হিসেবে গত বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদ হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী সদর উপজেলার ইউএনও সাবেত আলী। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল আজিজ, উপজেলা সমবায় কর্মকর্তা আফতাবুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম প্রমুখ। নীলফামারী প্রতিনিধি|