ভিক্ষুকমুক্ত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইউনিয়নের ৯৬ জন ভিক্ষুকের হাতে বিভিন্ন উপকরণ তুলে দেওয়ার পর এ ঘোষণা দেন স্থানীয় সাংসদ আলী আজগর টগর। এ উপলক্ষে হাউলী ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় চত্বরে দুপুরে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হাসান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ আলী আজগর। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকন, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরী ও হাউলী ইউপির চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ প্রমুখ।