প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গতকাল রোববার ভিক্ষুকমুক্ত ও ভিক্ষুক পুনর্বাসন দিবস পালিত হয়েছে। দিনব্যাপী শোভাযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভার মাধ্যমে ওই দিবস পালন করা হয়। সকালে নীলফামারী-৩ আসনের সাংসদ গোলাম মোস্তফার নেতৃত্বে একটি শোভাযাত্রা উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরের আলোচনা সভায় মিলিত হয়। কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ গোলাম মোস্তফা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে ভিক্ষুকদের শাড়ি-লুঙ্গি, সেমাই-চিনি, চিড়া-মুড়ি, খেজুর ও টাকা বিতরণ করা হয়। নীলফামারী প্রতিনিধি|