ভিক্ষুকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর কিশোরগেঞ্জ ভিক্ষা করার দায়ে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার কিশোরগঞ্জ বাজার থেকে ভিক্ষা করার সময় রফিকুলকে আটক করে গণ-উপদ্রব আইনের ২৯১ ধারায় ওই সাজা দেন আদালতের বিচারক ইউএনও সিদ্দিকুর রহমান। কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, গত ৫ জুলাই কিশোরগঞ্জকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করে উপজেলা প্রশাসন। তখন উপজেলার ৯১৩ জন ভিক্ষুকের তালিকা করে তাঁদের পুনর্বাসন কর্মসূচির আওতায় আনা হয়।