ভিক্ষুকের সততা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিক্ষুকের সততা
ভিক্ষুকের সততা

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে ভিক্ষা করেন মিনা বেগম (৪৫)। দুই সন্তান নিয়ে থাকেন স্টেশনের প্ল্যাটফর্মে। গত সোমবার ভোরে তিনি স্টেশনে দাঁড়িয়ে থাকা পদ্মরাগ ট্রেনের একটি বগিতে ওঠেন। তাঁকে দেখামাত্র কয়েকজন লোক কামরা থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর তিনি বগির আসনের ওপর একটি ভ্যানিটি ব্যাগ দেখতে পান। সেটি খুলে ভেতরে ৭০ হাজার টাকা ও কিছু প্রসাধনসামগ্রী পান। এগুলো তিনি স্টেশনমাস্টার দেওয়ান শহিদুল হকের হাতে তুলে দেন। স্টেশনমাস্টার জানান, রোববার রাতে ঢাকা থেকে দিনাজপুর যাওয়ার সময় ছিনতাইকারীরা এক নারীর কাছ থেকে ব্যাগটি ছিনিয়ে নেয়। ওই নারীর বাড়ি দিনাজপুর। ব্যাগটি নিতে তাঁর সান্তাহারে আসার কথা রয়েছে
লেখা ও ছবি: খায়রুল ইসলাম