ভিজিএফ ও ভিজিডির দুই হাজার কেজি চাল আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে এক হাজার ৯৫০ কেজি ভিজিএফ ও ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউপি সদস্যদের বাধার মুখে গতকাল বৃহস্পতিবার চাল বিতরণ করা হয়নি। চাল নিতে আসা প্রায় আড়াই হাজার নারী-পুরুষ দিনভর অপেক্ষা শেষে খালি হাতে বাড়ি ফিরে গেছেন।আত্মসাতের অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান মাইনুদ্দিন চিশতী বলেন, ‘পরিবহনের কারণে ভিজিডির ৩০ বস্তা ও ভিজিএফের নয় বস্তা চাল এসে পৌঁছায়নি। আজকেই (বৃহস্পতিবার) এসে পৌঁছানোর কথা।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম জানান, উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালামের কাছ থেকে চালের বস্তা কম পাওয়ার বিষয়টি জেনেছি। তাঁর কাছ থেকে প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।