ভিজিএফ কার্ড নিয়ে চেয়ারম্যান লাঞ্ছিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে ভিজিএফ কার্ডের তালিকা প্রস্তুত নিয়ে বিরোধের জের ধরে উপজেলার শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রহমানকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। ইউপি চেয়ারম্যান আবদুর রহমান অভিযোগ করেন, ঈদ উপলক্ষে তাঁর ইউনিয়নের বরাদ্দকৃত তিন হাজার ১৬৪টি ভিজিএফ কার্ডের মধ্যে সদস্য আবদুল হান্নানকে ১৫৫টি, আবুল কালাম আজাদকে ৯৯টি ও আরমান আলীকে ১২৩টি বণ্টন করে দেওয়া হয়। এর পরও তাঁরা আরও ২১৫টি কার্ড দাবি করেন। তিনি অপারগতা প্রকাশ করলে গত বুধবার রাত সোয়া আটটায় শেরুয়ায় তাঁর নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে তাঁরা তাঁকে লাঞ্ছিত করেন এবং তিন লাখ ৩০ হাজার টাকা নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।