ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ
রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য জিয়াদুল হক ভিজিএফের চাল আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চাল না পাওয়া হতদরিদ্র ভিজিএফ কার্ডধারীরা গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন।
ওই অভিযোগ সূত্রে জানা গেছে, ১৪ অক্টোবর ইউপি চত্বরে এলাকার হতদরিদ্রদের মধ্যে ওই ভিজিএফ কার্ডের চাল (প্রতি কার্ডে ১০ কেজি করে) বিতরণ করা হয়। ইউপি সদস্য জিয়াদুল হক ১৭৫টি ভিজিএফ কার্ডের চাল বিতরণ করার জন্য ইউপি কার্যালয় থেকে বরাদ্দ পান। এর মধ্যে ১০০টি কার্ডের চাল তিনি বিতরণ না করে আত্মসাৎ করেন।
জিয়াদুল হক বলেন, ‘আমার বিরুদ্ধে একটি মহল চক্রান্ত করছে। আমি কোনো চাল আত্মসাৎ করিনি।’
অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেঞ্চদ বলেন, অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিআইওকে নির্দেশ দেওয়া হয়েছে।