ভিজিএফের চাল নেওয়া হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিজিএফের চাল নেওয়া হলো না নোয়াখালীর কোম্পানীগঞ্জের সেকান্তর মিয়া (৫৫) ও নুর মাওলার (৩৫)। ওই চাল নেওয়ার আগেই নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন তাঁরা। গতকাল শনিবার সকালে উপজেলার চর এলাহীসংলগ্ন নোয়াখালী নদীতে এ ঘটনা ঘটে। নিহত সেকান্তর ও নুর মাওলা কোম্পানীগঞ্জ উপজেলার গাঙচিল আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা গেছে, গাঙচিল আবাসন প্রকল্পের ৪৫ জন বাসিন্দা গতকাল সকাল সোয়া আটটায় ভিজিএফের চাল আনার জন্য স্থানীয় চর এলাহী ইউপি কার্যালয়ে রওনা দেন। তারা নদী পার হয়ে সেখানে যাওয়ার জন্য একটি জেলেনৌকা ভাড়া করেন। নদীর মাঝামাঝি পৌঁছার পর প্রচণ্ড ঝড়ে নৌকাটি উল্টে ডুবে যায়। এ সময় ৪৩ জন সাঁতরে তীরে উঠলেও সেকান্তর ও নুর মাওলা ডুবে যান। বেলা ১১টায় জেলেদের সহায়তায় তাঁদের লাশ উদ্ধার করা হয়।