ঈদুল ফিতরের আগে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে চাল বিতরণের সরকারি নির্দেশ থাকলেও সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার চামরদানী ইউনিয়নে ভিজিএফের কার্ডধারীরা এখনো তা পাননি। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সচিবের মধ্যকার বিরোধে চাল বিতরণে অনিশ্চয়তা দেখা দেওয়ায় বঞ্চিত হচ্ছেন এসব দরিদ্র মানুষ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় লোকজন জানান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে এ উপজেলার চামরদানী ইউনিয়নের এক হাজার ২০০ কার্ডধারীর বিপরীতে ১২ টন চাল বরাদ্দ দেওয়া হয়। ঈদুল ফিতরের আগে প্রত্যেক কার্ডধারীর মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করার কথা। ১ আগস্ট ইউপি সচিবের নামে বরাদ্দ দেওয়া এই চালের ডিও (ডেলিভারি ওর্ডার) পর্যন্ত দেওয়া হয়। ডিও পেয়ে ৭ আগস্ট সকালে চাল তুলতে মধ্যনগর খাদ্যগুদামে যান ওই সচিব। তিনি বরাদ্দ করা চাল না তুলে কাউকে না জানিয়ে সেখান থেকে সটকে পড়েন।
চামরদানী ইউপি সচিব আবদুল মতিন বলেন, ‘আমার নামে ডিও দেওয়ায় চেয়ারম্যান প্রভাকর তালুকদার আমার ওপর ক্ষুব্ধ হয়েছেন। তাঁর অনুপস্থিতিতে এ চাল বিতরণ করা হলে তিনি মুঠোফোনে আমার বিরুদ্ধে মামলা করার হুমকি দেন। তাই আর চাল বিতরণ করা সম্ভব হয়নি।’
চেয়ারম্যান প্রভাকর তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি সচিবকে মুঠোফোনে কোনো হুমকিই দিইনি।