ভিজিএফের চাল পেলেন সেই কার্ডধারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশার চামরদানী ইউনিয়নের ভিজিএফ কার্ডধারীদের গতকাল বুধবার চাল দেওয়া হয়েছে। ঈদুল ফিতরের আগে বরাদ্দ করা চাল বিতরণের সরকারি নির্দেশ ছিল। কিন্তু ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউপি সচিবের মধ্যে দ্বন্দ্বের কারণে চাল বিতরণ বন্ধ ছিল। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জিল্লুর রহমান প্রথম আলোকে জানান, ইউপি চেয়ারম্যান ও সচিবের মধ্যে দ্বন্দ্ব নিরসন হওয়ায় গতকাল ওই ইউনিয়নের এক হাজার ২০০ জন ভিজিএফ কার্ডধারীকে ১০ কেজি করে চাল দেওয়া হয়।