ভিজিএফের চাল বিতরণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভায় ১ হাজার ৮২০ জন জেলের প্রত্যেককে ৪০ কেজি করে ভিজিএফের চাল দেওয়া হয়। গতকাল বুধবার সকাল ১০টায় পৌরসভা কার্যালয়ে এসব চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইসলাম। এ সময় পৌরসভার মেয়র এনামুল হক, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মণ উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার বলেন, সরকারের ইলিশ রক্ষা কর্মসূচি বাস্তবায়নে ত্রাণ মন্ত্রণালয়ের পুনর্বাসন প্রকল্পের আওতায় মার্চ থেকে জুন পর্যন্ত উপজেলার ২ হাজার ৫৪৯ জন জেলেকে এ মানবিক খাদ্য সহায়তা দেওয়া হবে। প্রসঙ্গত, গত মঙ্গলবার প্রথম আলোয় ‘চাঁদপুরে ভিজিএফের চাল পাননি ২৯ হাজার জেলে’ শিরোনামে সংবাদ ছাপা হয়।