ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে জেলেদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে লক্ষ্মীপুর জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির উদ্যোগে গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়েছে। কর্মসূচি শেষে লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর কাছে সমিতির নেতারা স্মারকলিপি দেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নদীতে অভিযান চলাকালীন ও জেলেদের জন্য বরাদ্দ দেওয়া ভিজিএফের চাল ঠিকমতো বিতরণ না করে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা তা আত্মসাৎ করছেন। এ ছাড়া জেলেদের যে পরিমাণ চাল দেওয়ার কথা সে পরিমাণ চাল দেওয়া হচ্ছে না। এসব বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে তাঁরা অভিযোগ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির আহ্বায়ক এ কে এম হাছানুজ্জামান, সদস্যসচিব মাহাবুবুল আলম,
সাবেক সভাপতি আমীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা খন্দকার প্রমুখ।