ভিজিএফের তালিকা তৈরিতে অনিয়ম?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের দুস্থ গোষ্ঠীর সহায়তা কর্মসূচির (ভিজিএফ) নীতিমালা অমান্য করে চাঁদপুর সদরের ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে না জানিয়ে দলীয়ভাবে তালিকা তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ক্ষেত্রে চেয়ারম্যানদের পরিবর্তে সংশ্লিষ্ট ইউনিয়ন ত্রাণ তদারক কর্মকর্তার নামে চাল বরাদ্দ হয়েছে বলে জানা গেছে।
চাঁদপুর জেলা ও সদর উপজেলা ইউপি চেয়ারম্যান ফোরামের নেতারা গত সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছেন। চাঁদপুর জেলা প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ফোরামের নেতারা বলেন, বাংলাদেশের কোথাও ইউপি চেয়ারম্যানদের না জানিয়ে ভিজিএফের তালিকা তৈরির নজির নেই। চাঁদপুর সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন ও ইব্রাহীমপুর ইউনিয়নে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা সরকারদলীয় হওয়ায় শুধু তাঁদের ক্ষেত্রে নিয়ম মানা হয়েছে। চেয়ারম্যানরা নিয়ম অনুযায়ী সুবিধাভোগীদের তালিকা তৈরি ও চাল বরাদ্দের আবেদন জানান।
চাঁদপুর সদর উপজেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি আবুল হোসেন প্রধানীয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খানের পরিচালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি আবদুল মান্নান মাল, সাধারণ সম্পাদক মোহামঞ্চদ আলী পাঠান, হানারচর ইউপি চেয়ারম্যান মোকতার গাজী, মৈশাদী ইউপি চেয়ারম্যান আবু জাফর মো. সালেহ প্রমুখ।
চাঁদপুর সদর ইউএনও শাহীনুর শাহীন খান বলেন, সরকারি বিধি অনুসরণ করেই ১৪টি ইউনিয়নে ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছে।