ভিজিএফের দুই টন চাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয় থেকে গতকাল সোমবার দুস্থ গোষ্ঠীর খাদ্য-সহায়তা কর্মসূচির (ভিজিএফ) দুই টন চাল জব্দ করেছে পুলিশ। জানা গেছে, গত আগস্টে বিতরণের জন্য এসব চাল ওই কার্যালয়ে সরবরাহ করা হয়েছিল। প্রতি বস্তায় ৮৫ কেজি হিসাবে প্রায় দুই টন চাল রয়েছে। পুলিশের অভিযানের সময় ওই ইউপির চেয়ারম্যান জামাল মিয়া সটকে পড়েন। এ ব্যাপারে কথা বলতে ইউপি চেয়ারম্যানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। ধারণা করা হচ্ছে, আত্মসাতের উদ্দেশ্যে ২৫টি বস্তায় এসব চাল মজুদ রাখা হয়েছিল।