প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ঈদ উপলক্ষে দুস্থ পরিবারের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ দেওয়া ভিজিএফ কর্মসূচির ৩৫ বস্তা চাল জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার ইমাম অভিযান চালিয়ে সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) কমপ্লেক্স এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ওই চাল জব্দ করেন। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছে।