ভিজিএফের ৬৬ বস্তা চাল জব্দ, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালোবাজারে বিক্রির চেষ্টাকালে খুলনার বটিয়াঘাটা উপজেলায় ভিজিএফের ৬৬ বস্তা চাল জব্দ করা হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তিমনি চাকমা এসব চাল জব্দ করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে উপজেলার জলমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল গফুর মোল্যাকে গ্রেপ্তার করা হয়েছে।কালোবাজারে বিক্রির চেষ্টার অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান আবদুল গফুর মোল্যা গতকাল প্রথম আলোকে বলেন, ঈদের আগে তিন দিন ধরে চাল বিতরণ করা হয়। কিন্তু ২৭৩ জন চাল নিতে আসেননি। কাল শনিবার ওই চাল তাঁদের মধ্যে বিতরণের জন্য রাখা হয়।লাশ হস্তান্তরের সময় কোচবিহার-৩৫ বিএসএফ ব্যাটালিয়নের সাতগাছি ডি কোম্পানির কমান্ডার মি. ওম প্রকাশ এবং লালমনিরহাট-৩১ বিজিবি ব্যাটালিয়নের পাটগ্রাম কোম্পানি কমান্ডার সুবেদার আবদুর রহমান উপস্থিত ছিলেন।