ভিজিডি প্রকল্পের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সদর ইউনিয়ন পরিষদে দুস্থ ও অসহায় ব্যক্তিদের জন্য মাসিক বরাদ্দ দেওয়া ভিজিডি প্রকল্পের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কার্ডধারী অভিযোগ করেন, গত বুধ ও বৃহস্পতিবার তাঁদের প্রত্যককে ৩০ কেজি করে চাল দেওয়া হয়। কিন্তু পরে ওজন করে দেখা যায়, তিন কেজি করে কম। আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদে ৩০২ জন কার্ডধারীকে চাল দেওয়া হয়েছে। সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোয়ারুল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, গুদাম থেকে চাল নিয়ে আসাসহ বিতরণ খরচ মেটাতে প্রত্যেককে তিন কেজি কম দেওয়া হচ্ছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মনজুর বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।