ভিজিডি-ভিজিএফের ৫২ বস্তা চালসহ ব্যবসায়ী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ভিজিডি ও ভিজিএফের ৫২ বস্তা চালসহ খবির উদ্দিন নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার রণচণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ের সামনে খবির উদ্দিনের গুদাম থেকে ওই চাল জব্দ ও তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কিশোরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইফুল ইসলাম বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় মামলা করেছেন। ইউএনও গোলাম আজমের নেতৃত্বে কিশোরগঞ্জ থানার পুলিশ ওই দিন রাত সাড়ে নয়টার দিকে অভিযান চালিয়ে ব্যবসায়ী খবির উদ্দিনকে গ্রেপ্তার এবং ওই গুদাম থেকে ভিজিডি ও ভিজিএফের ৫২ বস্তা চাল জব্দ করে। ওজনে কম দেওয়ার অভিযোগ অস্বীকার করে রণচণ্ডী ইউপির চেয়ারম্যান মকলেছুর রহমান বলেন, সুবিধাভোগীরা চাল উত্তোলনের পর সরাসরি ওই ব্যবসায়ীর কাছে বিক্রি করেছে।