ভিজিডির আওতায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে জেলা পর্যায়ে ২০১৭-১৮ চক্রের ভিজিডি কার্ডের বরাদ্দের সংখ্যা নিয়ে অবহিতকরণ সভা হয়েছে। গতকাল শনিবার অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে ওই সভা হয়। জেলায় ২০১৫-১৬ চক্রের তুলনায় এবার ২ হাজার ৮৫০টি ভিজিডি কার্ডের সংখ্যা বাড়ানো হয়েছে। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রফিকুল ইসলাম সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল লতিফ, সদর উপজেলার ইউএনও আমিনুল ইসলাম, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা আক্তার প্রমুখ। পরে চেয়ারম্যান ও সচিবদের নিয়ে মতবিনিময় সভা হয়।