ভিজিডির গম কম দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় অতিদরিদ্রদের মধ্যে ভিজিডির গম বিতরণের সময় মাপে কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গম নিতে আসা ভিজিডি কার্ডধারীরা এ অভিযোগ করেন। গত বৃহস্পতিবার গৌরীপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
গম নিতে আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে গৌরীপুর পৌর শহরের মধ্যবাজার এলাকায় গৌরীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) অস্থায়ী কার্যালয়ে ভিজিডির গম বিরতণ শুরু করা হয়। নিয়ম অনুযায়ী মোট ২৪৩ জন কার্ডধারীর প্রত্যেককে ৩০ কেজি করে গম দেওয়ার কথা থাকলেও প্রত্যেককে ছয় থেকে আট কেজি করে মাপে কম দেওয়া হয় বলে জানান তাঁরা। এ নিয়ে কার্ডধারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। খবর পেয়ে দুপুরে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ নাছির উদ্দীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সঠিক পরিমাণে গম দেওয়ার নির্দেশ দেন।
গৌরীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হযরত আলী বলেন, বরাদ্দকৃত প্রতিটি বস্তায় সঠিক পরিমাণ গম না থাকায় প্রত্যেককে মাপে কম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ইউএনও মোহামঞ্চদ নাছির উদ্দীন বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে সঠিক পরিমাণে গম দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি।’