ভিজিডির চাল আত্মসাত্ মামলায় ইউপি চেয়ারম্যান হাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে দায়ের করা এক মামলায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলী আহম্মদ আকনকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ আদেশ দেন।জানা গেছে, চরকাজল ইউনিয়নে বরাদ্দ দেওয়া ভিজিডির দুই হাজার ৫০ কেজি চাল আত্মসাতের অভিযোগে ২০০৯ সালের ২৪ ফেব্রুয়ারি ওই এলাকার মো. হাবিব মোল্লা চেয়ারম্যান আলী আহম্মদের বিরুদ্ধে গলাচিপা থানায় একটি মামলা করেন। পরে মামলাটি দুর্নীতি দমন কমিশন তদন্ত করে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। গতকাল সোমবার চেয়ারম্যান আলী আহম্মদ ওই মামলায় পটুয়াখালী দায়রা জজ আদালতে হাজির হলে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।