ভিজিডির চাল বিতরণে সতর্ক থাকুন: চুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিজিডির চাল বিতরণ নিয়ে গণমাধ্যমে প্রায়ই নেতিবাচক খবর প্রকাশ হয়। এ কারণে বিতরণসংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে সতর্ক থাকতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

আজ রোববার রাজধানীর ইস্কাটনে মহিলাবিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে উপজেলা ও জেলা মহিলাবিষয়ক কর্মকর্তাদের জাতীয় সম্মেলনে কর্মকর্তাদের সতর্ক থাকার এ নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভিজিডি কর্মসূচিতে হতদরিদ্র সাড়ে সাত লাখ নারীকে সরকার প্রতি মাসে ৩০ কেজি চাল ও জীবনমুখী প্রশিক্ষণ দিচ্ছে।
সম্মেলনে কর্মকর্তারা ভিজিডি কর্মসূচি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী দ্রুত সেসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।
সম্মেলনে মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শাহিন আহমেদ চৌধুরী সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম।