ভিজিডির ২৯ বস্তা গম জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় থেকে ভিজিডির ২৯ বস্তা (এক হাজার ৪৬০ কেজি) গম জব্দ করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজে গিয়ে ওই গম জব্দ করেন।এলাকাবাসী জানান, রামদি ইউনিয়নের ভিজিডি সুবিধাভোগীরা গম পেয়ে তুষ্ট হতে পারছিলেন না। জনপ্রতি ৩০ কেজি করে গম দেওয়ার কথা, কিন্তু তাঁরা ২৫ কেজির বেশি কখনো পান না। ওজনে কারচুপির বিষয়টি চেয়ারম্যানের নজরে আনা হলেও তিনি বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। এরই মধ্যে তাঁরা জানতে পারেন, গম বিতরণ শেষ হয়ে গেলেও ইউপি কার্যালয়ে গম রয়ে গেছে। বিষয়টি গতকাল ইউএনওকে অবহিত করা হয়। ইউএনও সন্ধ্যা সাতটার দিকে গিয়ে অভিযোগের সত্যতা পান।ইউএনও রেজাউল আলম বলেন, ‘১৩০ জনের মধ্যে বিতরণ করার কথা। ১২৩ জনকে গম দেওয়া হয়ে গেছে। এর পরও এত গম থাকাটা অস্বাভাবিক।’ ইউপি চেয়ারম্যান বেনজির আহমেদ বলেন, ‘আমার ধারণা, ষড়যন্ত্র করে কেউ ইউপি কার্যালয়ে গম রেখে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে।’