ভিজিডির ৩৩ বস্তা গম চুরির পর ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নে ভিজিডির ৩৩ বস্তা গম চুরি হয়েছে। চুরির দুই দিন পর গত সোমবার সেই গম ফেরত পাওয়া গেছে।ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্রে জানা যায়, গত বৃহস্পতি, শুক্র ও শনিবার ৫৫০টি পরিবারের মধ্যে ভিজিডি গম বিতরণ করার কথা ছিল। আগের দিন বুধবার গুদাম থেকে প্রায় ৪০ মেট্রিক টন গম তুলে ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক হাওলাদারের বাড়ির কাছে চর কালাচাঁদপুরের অস্থায়ী গুদামে রাখা হয়। বৃহস্পতিবার যথারীতি গম বিতরণ করা হয়। পরদিন শুক্রবার সকালে দেখা যায় ৩৩ বস্তা (প্রায় তিন মেট্রিক টন) গম গুদামে নেই। চুরি হয়ে গেছে।ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক হাওলাদার বলেন, ‘আমলীগের (আওয়ামী লীগের) সন্ডারা (মাস্তান) গমগুলান চুরি কইরছে। আমি বড় ন্যাতাগোরে জানাইলে পরে আবার হেই গম ফিরত দিছে।’