প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটে জেলা স্বাস্থ্য বিভাগ এবারের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ১ লাখ ৬১ হাজার ২৫০ শিশুকে টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ১০ ডিসেম্বর এ কার্যক্রমে ৫ হাজার ৯৪৬ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। জেলার নয়টি উপজেলায় মোট ১ হাজার ৯৮২টি কেন্দ্র স্থাপন করা হবে। গতকাল বুধবার বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিভিল সার্জন অরুণ চন্দ্র মণ্ডল এসব কথা বলেন। জেলায় গত ১৬ জুলাই অনুষ্ঠিত ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ১৬ হাজার ১৩৬ শিশুকে এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৩৯ হাজার ১৯৮ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। বাগেরহাট প্রতিনিধি