প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। গতকাল শনিবার সকাল আটটায় সিভিল সার্জন কার্যালয় চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ হাবিবে মিল্লাত। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তন্ময় দাস, সিভিল সার্জন মো. শামসুদ্দীন, প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক ফজল-এ-খোদা প্রমুখ। জেলায় দিনব্যাপী ৬ থেকে ১১ মাস এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী মোট চার লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। সিরাজগঞ্জ প্রতিনিধি|