ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। গতকাল শনিবার সকাল নয়টার দিকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র চত্বরে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে মন্ত্রী কর্মসূচির উদ্বোধন করেন। ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হয়। এ সময় অন্যদের মধ্যে সিভিল সার্জন আবদুর রশীদ, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জে এম এরশাদ আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।