ভিটামিন মনে করে ইয়াবা খেয়ে অসুস্থ শিশু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিটামিন মনে করে ঘরে চাচার রেখে যাওয়া ইয়াবা বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে পাঁচ বছর বয়সী এক শিশু। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে রাজধানীর উপকণ্ঠ আমিনবাজারে এ ঘটনা ঘটে।
ওই শিশুর বাবা হাসপাতালে সাংবাদিকদের বলেন, তাঁর ভাই ঘরের ভেতর দুটি ইয়াবা বড়ি রেখে বাইরে যান। পরে তাঁর ছেলে ইয়াবা বড়িকে ভিটামিন মনে করে খেয়ে ফেলে। খাওয়ার এক ঘণ্টা পর সে অসুস্থ হয়ে পড়ে। প্রথমে তাকে স্থানীয় একটি ওষুধের দোকানে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তিনি বলেন, তাঁর ভাই মাদকাসক্ত।
রাতে যোগাযোগ করা হলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, তিনি এখনো এই খবর পাননি।