ভিটামিন 'এ প্লাস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল ও শিশুমৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে আগামী ১৬ জুলাই সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন পালিত হবে। ওই দিন সারা দেশে ৬ থেকে ১১ মাস বয়সী সব শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে। এই ক্যাম্পেইনের আওতায় খুলনা নগরসহ জেলার নয়টি উপজেলায় মোট ২ লাখ ৫৯ হাজার ৯৫৯টি শিশুকে খাওয়ানো হবে এ ক্যাপসুল। গতকাল মঙ্গলবার নগরের স্কুল হেলথ ক্লিনিক সম্মেলনকক্ষে জাতীয় ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত অ্যাডভোকেসি ও কর্মপরিকল্পনা সভায় এসব তথ্য জানানো হয়।