ভিটামিন 'এ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৫ অক্টোবর জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলায়মান আলী জানান, ৬-১১ মাস বয়সের শিশুদের নীল রঙের এক লাখ ক্যাপসুল ও এক বছর থেকে পাঁচ বছর বয়সের শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত মোট ১০১টি কেন্দ্রে প্রায় ১১ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।  হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি