ভিটামিন 'এ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশুমৃত্যু প্রতিরোধে ১৬ জুলাই সারা দেশে জাতীয় ‘ভিটামিন এ প্লাস’ ক্যাম্পেইন করা হবে। এ ক্যাম্পেইনের আওতায় শুধু পাবনা জেলাতেই ১ হাজার ৯৪৪টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে মোট ৩ লাখ ৯৩ হাজার ১৯৮ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। গতকাল সকালে পাবনার বিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্র সম্মেলনকক্ষে জাতীয় ‘ভিটামিন এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। পাবনার সিভিল সার্জন সাইফ উদ্দিন ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শিবজিত নাগ, শিউলী রানী সাহা, রবিউল ইসলাম প্রমুখ।