ভিটামিন 'এ'
নীলফামারীতে ২ লাখ ৭৩ হাজার ৬৩৩টি শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৬ হাজার ২৫৫ এবং ১১ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৪৭ হাজার ৩৭৮টি শিশু রয়েছে। ১৬ জুলাই জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার নীলফামারী আধুনিক সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এক সভায় সিভিল সার্জন আবদুর রশীদ এ তথ্য জানান। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এই সভায় আবদুর রশীদ সভাপতিত্ব করেন।