ভিটামিন 'এ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে ৬ থেকে ৫৯ মাস বয়সী ৪৭ হাজার ২৯৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় পৌরসভা ক্যাম্পেইনে শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন করেন পৌর মেয়র উত্তম কুমার সাহা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনোয়ারা বেগম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গতকাল উপজেলায় ২৫৩টি ক্যাম্পেইনে ৪৭ হাজার ২৯৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।