ভিটামিন 'এ' ক্যাপসুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়া পৌরসভাসহ উপজেলার ২২টি ইউনিয়নে ৮০ হাজার ১৩৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে আটটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় পটিয়া পৌরসভার মেয়র হারুনুর রশিদ সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শফিকুল ইসলাম, মোহাম্মদ হুমায়ুন রশিদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। পৌরসভা ও উপজেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৭ হাজার ৯৬৫টি শিশুকে নীল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭২ হাজার ১৭০টি শিশুকে একটি করে লাল রঙের ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।