ভিটামিন 'এ' ক্যাপসুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের ১৫০টি কেন্দ্রে ১০ ডিসেম্বর ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এতে ৬ থেকে ১১ মাস বয়সী ৫ হাজার ৯৮৭টি শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৯ হাজার ২৮২টি শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। গতকাল সিটি করপোরেশনের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে মেয়র মো. মনিরুল হক, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়া, সচিব হেলাল উদ্দিন আহমেদ ও চিকিত্সক রাফিয়া জান্নাত জেরিন উপস্থিত ছিলেন।