প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর তিনটি পৌরসভাসহ ১১টি উপজেলায় আগামীকাল শনিবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী প্রায় ৩ লাখ ৬৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার নওগাঁর সিভিল সার্জন কার্যালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। সকাল ১০টায় স্বাস্থ্য বিভাগ আয়োজিত মতবিনিময় সভায় সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা কাজী মিজানুর রহমান ও নাফিস আরেফিন সাংবাদিকদের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেন।