প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার সাত উপজেলায় ১৬ জুলাই প্রথম ধাপে ৩ লাখ ২৯ হাজার ২১৭ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হবে। এবারের স্লোগান, ‘ভিটামিন “এ” খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’। ৫ হাজার ৩১৬ জন কর্মী ১৪৭টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবেন। গতকাল ভোলা জেলা সিভিল সার্জন ফরিদ আহমেদ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।