প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল ১০ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন ঢাকা জেলার সিভিল সার্জন মো. জাকির হোসেন। গতকাল ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঢাকা জেলার পাঁচটি উপজেলাসহ তেজগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ২ হাজার ১৮৪টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ছয় মাস থেকে এক বছর বয়সী ১ লাখ ৩২ হাজার ও এক থেকে ছয় বছর বয়সী ৭ লাখ ৭৭ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে।