ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র, শিক্ষক, রাজনৈতিককর্মী, পেশাজীবীসহ সর্বস্তরের মানুষের প্রতি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০১১ সফল করার আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার গণভবনে এ ক্যাম্পেইনের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, শিশুদের ভিটামিন ‘এ’ এবং কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর ফলে দেশে শিশুদের রাতকানা রোগ কমে গেছে। তিনি শিশুদের ভিটামিন ‘এ’ এবং কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর ব্যাপারে অভিভাবকদের কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানান। তিনি বলেন, শিশুদের টিকা নেওয়া নিশ্চিত করতে যার যার অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি কয়েকজন শিশুকে ভিটামিন ‘এ’ ও কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি উদ্বোধন করেন।উল্লেখ্য, আজ ২৯ মে এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।