প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ গতকাল বৃহস্পতিবার দুপুরে করপোরেশনের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে। এতে গাজীপুর সিটির সচিব আসলাম হোসেনের সঞ্চালনায় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার কাজী মো. আতিকুল ইসলাম, সিটি করপোরেশনের স্যানিটেশন ইন্সপেক্টর মমতাজ বেগম প্রমুখ বক্তব্য দেন। আতিকুল ইসলাম জানান, ১০ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (দ্বিতীয় রাউন্ড) উপলক্ষে গাজীপুর সিটির দুটি জোনে ২৫টি ওয়ার্ডে ৯৫ হাজার ৭১২ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।