ভিটামিন 'এ' প্লাস বিষয়ে কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে গতকাল বুধবার গাজীপুর ও মুন্সিগঞ্জে কর্মসূচি পালিত হয়েছে।
গাজীপুরের সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে মতবিনিময় সভা হয়। সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার কাজী মো. আতিকুল ইসলাম বলেন, ১০ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গাজীপুর জেলায় ৫ লাখ ৬৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৬২ হাজার এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৫ লাখ ২ হাজার শিশু রয়েছে।
মুন্সিগঞ্জে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে বেলা ১১টায় কার্যালয়ের সভাকক্ষে কর্মশালা হয়। কর্মশালায় জানানো হয়, ১০ ডিসেম্বর জেলার ছয় উপজেলার ১ হাজার ৭৫৪টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।