ভিডিও কনফারেন্সে বাটাখালী সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীর ওপর নির্মিত বাটাখালী সেতুর উদ্বোধন করেছেন।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কক্সবাজারকে ঢেলে সাজানোর কাজ চলছে। মহেশখালীর মাতারবাড়ীতে গড়ে তোলা হচ্ছে অর্থনৈতিক অঞ্চল। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা হচ্ছে।
গতকাল দুপুরে ভিডিও কনফারেন্সে কক্সবাজার জেলা প্রশাসনের কার্যালয় থেকে গণভবনের সঙ্গে সংযুক্ত ছিলেন সাংসদ সাইমুম সরওয়ার কমল ও মোহাম্মদ ইলিয়াছ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম প্রমুখ। ভিডিও কনফারেন্স সঞ্চালনা করেন যুগ্ম সচিব আবদুল মালেক।
জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, উদ্বোধনের পর বাটাখালী সেতু চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।