ভিডিও কনফারেন্সে হাসিনা ও মনমোহন উদ্বোধন করবেন ভেড়ামারার উপকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত থেকে বিদ্যুৎ আমদানির জন্য কুষ্টিয়ার ভেড়ামারায় নির্মাণাধীন গ্রিড উপকেন্দ্রটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। আগামী ৬ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টা ২০ মিনিটে ঢাকা থেকে তাঁরা এটি উদ্বোধন করবেন।গতকাল রোববার সকালে ভেড়ামারায় উপকেন্দ্রটি পরিদর্শন শেষে কুষ্টিয়ার জেলা প্রশাসক বনমালী ভৌমিক প্রথম আলোকে এ কথা বলেন। প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং দুই দিনের সফরে আগামী ৬ সেপ্টেম্বর ঢাকায় আসছেন। পাওয়ার গ্রিড কোম্পানির (পিজিসিবি) ভেড়ামারা গ্রিড আন্তসংযোগ প্রকল্পের ব্যবস্থাপক আলমগীর হোসেন বলেন, ভারতের বহরমপুর থেকে প্রায় ৮০ কিলোমিটার এবং বাংলাদেশের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মধ্য দিয়ে ভেড়ামারা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার (মোট ১২০ কিলোমিটার) ৪০০ কেভিএ সঞ্চালন লাইন করা হচ্ছে। ওই সঞ্চালন লাইনে ভারত থেকে আনা বিদ্যুৎ ভেড়ামারা উপকেন্দ্রের মাধ্যমে জাতীয় গ্রিডের ২৩০ কেভি লাইনে দেওয়া হবে।জার্মান প্রতিষ্ঠান সিমেন্স এবং স্পেনের কোবরা এই লাইন ও উপকেন্দ্র নির্মাণের কাজ করছে। এতে ব্যয় হবে প্রায় ৯০০ কোটি টাকা। ২০১৩ সালের জুলাই মাসে এই লাইন ও উপকেন্দ্রের মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়া হবে বলে প্রকল্প কর্মকর্তারা জানান।