ভিডিওচিত্র ছাড়ার হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলায় এক দম্পতির মিলনের দৃশ্য মুঠোফোনে ধারণ করে তা ইন্টারনেটে ছাড়ার হুমকি দিয়ে চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে।এই অভিযোগে পুলিশ সুমন মাহমুদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার দুপুরে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কম্পিউটার থেকে ভিডিওচিত্রটি জব্দ করা হয়।অভিযোগের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ওই দম্পতির মিলনের দৃশ্য কৌশলে মুঠোফোনে ধারণ করেন তাঁদের আত্মীয় সুমন। পরে তিনি ভিডিওচিত্রটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই দম্পতির কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন।